প্রকাশিত: ১২/০৫/২০১৯ ১০:০৫ পিএম

নিউজ ডেস্ক::
রাজধানীর খিলক্ষেত থেকে আটক ২৩ রোহিঙ্গা নাগরিকের কাছে থেকে ৫৬টি পাসপোর্ট উদ্ধার করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কর্মকর্তারা।

পুলিশ কর্মকর্তারা বলছেন, এখনো পর্যন্ত আমরা নিশ্চিত না, এগুলো সঠিক পার্সপোর্ট কিনা। তাই পার্সপোর্টগুলো খতিয়ে দেখার জন্য সেগুলো পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়েছে। যদি সত্যিই, পার্সপোর্টগুলো সঠিক হয়। তাহলে বুঝতে হবে, এসবের পিছনে কাজ করেছে রাঘব বোয়ালরা।’

অন্যদিকে, ২৩ রোহিঙ্গা আটকের পর, এ ঘটনার মামলায় জড়িত থাকা চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে রিমান্ডে থাকা সেই চার আসামিরা দিয়েছে গুরুত্বপূর্ণ সব তথ্য।

আসামির বরাত দিয়ে পুলিশ বলছে, এর আগেও প্রভাবশালী এই চক্রটি মোটা অঙ্গের অঙ্কের টাকার বিনিময়ে রোহিঙ্গাদের মালয়েশিয়া পাঠিয়েছে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, চক্রটির সঙ্গে রাঘব বোয়ালরা জড়িত বলে মনে করছেন তদন্ত কর্মকর্তারা। তারপর থেকেই চক্রের অন্য সদস্যদের গ্রেফতার করতে মরিয়া হয়ে পড়েছে ডিবি পুলিশ।

জানতে চাইলে ডিবি পশ্চিম বিভাগের ডিসি মোখলেসুর রহমান বার্তা২৪.কম-কে বলেন, ‘গ্রেফতার আসামিদের জিজ্ঞাসাবাদে অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। মিলে গেলে ঘটনা অন্যদিকে মোড় নেবে।’

আদালত ইতোমধ্যে আটক ২৩ রোহিঙ্গাকে তাদের নিজ আবাসস্থলে ফিরিয়ে দিতে আদেশ দিয়েছেন। সেই হিসেবে তাদের কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে রেখে আসবে পুলিশ।

এর আগে শুক্রবার (১০ মে) রাজধানীর খিলক্ষেতের মধ্যপাড়ার একটি বাসা থেকে ২৩ রোহিঙ্গাসহ ২৬ জনকে আটক করে ডিবি পুলিশ।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মানব পাচার চক্রের এক মূলহোতার মালিবাগের বাসায় অভিযান চালায় ডিবি। এ সময় চক্রের অন্যতম সদস্য ও মূলহোতার মেয়ের জামাই শিপনকে গ্রেফতার করে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাকিদের গ্রেফতার করা হয়।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer