প্রকাশিত: ২৭/০৮/২০১৯ ৯:৫০ পিএম

রোহিঙ্গা পরিস্থিতি ধীরে ধীরে জটিল হচ্ছে বলে মনে করছে জাতিসংঘ।

মঙ্গলবার রাজধানীতে রোহিঙ্গা সমস্যা নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশ্লেষকরা বলেছেন, রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে জাতিসংঘের আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।

সেনাবাহিনীর নির্যাতনে মিয়ানমার থেকে পালিয়ে দু’বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশে থাকছে রোহিঙ্গারা। মানবিক দিক বিবেচনা করে তাদের আশ্রয় দেয়া হলেও প্রত্যাবাসন না হওয়ায় বাংলাদেশের জন্য সমস্যা দিন দিন জটিল হচ্ছে। রোহিঙ্গা সমস্যা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদের বইয়ের মোড়ক উন্মোচনে সরকার এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

জাতিসংঘের প্রতিনিধি মিয়া সেপ্পো মনে করেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের সাথে সাথে মিয়ানমার, চীন ও ভারতকে এক হয়ে কাজ করতে হবে।

বিশেষজ্ঞরা বলছেন, এখনই ব্যবস্থা না নিলে রোহিঙ্গা সংকট ভবিষ্যতে আরও জটিল হবে।

বিস্তারিত রিপোর্টে:

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...