প্রকাশিত: ১৩/০৬/২০২২ ১:৩৮ পিএম

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে গুলি করে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা মামলার অভিযোগপত্র (চার্জশিট) চূড়ান্ত করা হয়েছে।

যে কোনো সময় চার্জশিট আদালতে দাখিল করা হতে পারে বলে নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম।

রোববার (১২জুন) সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ সুপার জানান, মামলার তদন্তকারি কর্মকর্তা উখিয়া থানার ওসি সালাউদ্দিন মামলাটির অভিযোগপত্র চূড়ান্ত করেছেন।

এ ব্যাপারে অভিযোগপত্র আদালতের দাখিলেরও সিদ্ধান্ত হয়েছে। কয়েকদিনের মধ্যে অভিযোগপত্রটি আদালতে দাখিল করা হতে পারে বলে জানান তদন্ত কর্মকর্তা।

তবে অভিযোগপত্রে কতজন অভিযুক্ত করা হয়েছে, হত্যাকাণ্ডের মূল রহস্য সম্পর্কে কী বলা হয়েছে তা কোনো মাধ্যমে নিশ্চিত হওয়া যায়নি।

২০২১ সালের ২৯ সেপ্টেম্বর রাতে উখিয়ার লাম্বাশিয়া আশ্রয় শিবিরের ডি ব্লকের আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস (এআরএসপিএইচ) সংগঠনের কার্যালয়ে বন্দুকধারীদের গুলিতে নিহত হন মুহিবুল্লাহ তিনি ওই সংগঠনের চেয়ারম্যান ছিলেন।

হামলার জন্য মিয়ানমারের সশস্ত্র গ্রুপ আরসার (আল-ইয়াকিন নামেও পরিচিত) কয়েকজন অস্ত্রধারীর নাম প্রচার করা হয়। পরদিন ৩০ সেপ্টেম্বর মুহিবুল্লাহর ছোট ভাই হাবিবুল্লাহ বাদী হয়ে অজ্ঞাতনামা সন্ত্রাসীদের বিরুদ্ধে উখিয়া থানায় হত্যা মামলা করেন।

এ ঘটনায় এ পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এদের কেউ কেউ ১৬৪ ধারায় জবানবন্দীও দিয়েছে

পাঠকের মতামত

 

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...