প্রকাশিত: ১৯/০৬/২০১৮ ৭:৩৭ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:৪৭ এএম

উখিয়া নিউজ ডটকম::
মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর নিপীড়নের সঙ্গে সম্পৃক্তদের বিচারে যুক্তরাষ্ট্র কাজ করছে। আগামীকাল বুধবার বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে লেখা এক নিবন্ধে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট এ কথা বলেছেন।

মার্শা বার্নিকাট লিখেছেন, ‘নির্যাতিত মানুষদের ন্যায়বিচার পাওয়া এবং নৃশংসতা ও অন্যান্য মানবাধিকার লঙ্ঘনে জড়িতদের উপযুক্ত বিচার নিশ্চিত করতে সম্ভাব্য সব উপায় খতিয়ে দেখতে আমরা বন্ধু দেশ ও সহযোগীদের সঙ্গে কাজ করছি।’ তিনি আরো লিখেছেন, ‘উচ্চপর্যায়ে যোগাযোগের মাধ্যমে আমরা বার্মার (মিয়ানমার) সংশ্লিষ্ট সব পক্ষকে এই সংকট নিরসনে একটি গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানানো অব্যাহত রেখেছি। এ জন্য আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা, অবিলম্বে উপদ্রুত এলাকায় মানবিক সহায়তা ও গণমাধ্যমের অবাধ প্রবেশের সুযোগ দান এবং স্বেচ্ছায় নিজেদের আবাসভূমিতে ফিরতে ইচ্ছুক মানুষ যাতে তা নিরাপদে ও মর্যাদার সঙ্গে করতে পারে তার নিশ্চয়তা প্রয়োজন।’

রাখাইন রাজ্যে সংঘাতের মূল কারণ চিহ্নিত করে তা সমাধানের ওপরও জোর দিয়েছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। তিনি কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গাদের প্রাণহানি ঠেকাতে যথাসাধ্য চেষ্টা করতে বাংলাদেশের প্রতি আহ্বান জানান।

পাঠকের মতামত

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ...
Single Page Footer