প্রকাশিত: ১৬/০১/২০২০ ৯:৩৭ এএম

মানিকগঞ্জের সাটুরিয়ায় রোহিঙ্গা নারীকে জন্মসনদ দেয়ার অভিযোগে মো. মতিয়ার রহমানকে কারাগারে পাঠিয়েছে আদালত। তিনি উপজেলার দিঘুলিয়া ইউপি চেয়ারম্যান।
বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মমতাজ বেগম তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

২০১৯ সালের ১৩ নভেম্বর রোহিঙ্গা নারী দিঘুলিয়া ইউপির বেংরোয়া গ্রামের আব্দুল হাইয়ের মেয়ে জান্নাত আক্তার, জন্ম তারিখ ১০ জুন ২০০০ দেখিয়ে একটি নাগরিক সনদ, জন্মসনদ নিয়ে পাসপোর্ট ফরম দাখিল করতে গিয়ে আটক হন।

এ ঘটনায় ওই নারীর ভুয়া স্বামী রেজাউল করিম ও পাসপোর্ট ফরমে স্থানীয় ব্যক্তি হিসেবে সত্যায়নকারী মানিকগঞ্জ জজ কোর্টের আইনজীবী মো. মনোয়ার হোসাইনকে আটক করে পুলিশ।

জন্মসনদ দেয়ার অভিযোগে মানিকগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সুপারিনটেনডেন্ট মো. মনিরুজ্জামান ওই রাতেই সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। এতে ইউপি চেয়ারম্যান মো. মতিয়ার রহমান, ভুয়া স্বামী রেজাউল করিম, আইনজীবী মনোয়ার হোসাইনসহ চারজনকে আসামি করা হয়।

মামলার পর হাইকোর্ট থেকে জামিনে বেরিয়ে আসেন ইউপি চেয়ারম্যান মতিয়ার। জামিনের মেয়াদ শেষে বুধবার আদালতে হাজির হলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

পাঠকের মতামত

কক্সবাজারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজানের বদলে কারাভোগ করা সোনা মিয়া জামিনে মুক্ত

‘আয়নাবাজি’র শিকার নিরপরাধ দিনমজুর সোনা মিয়া অবশেষে কারামুক্ত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকালে কক্সবাজার জেলা ...

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...

কক্সবাজারে হচ্ছে পর্যটন হাব,আমন্ত্রণ জানানো হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের

পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাবে রূপান্তরের উদ্যোগ শুরু হয়েছে। এ লক্ষ্যে সমন্বিত ...
Single Page Footer