প্রকাশিত: ২১/১২/২০২১ ৫:২৪ পিএম

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, রোহিঙ্গা সমস্যা বাংলাদেশের একক সমস্যা নয়, এটি বৈশ্বিক সমস্যা। এই সমস্যা সমাধানে বিশ্বনেতাদের এগিয়ে আসতে হবে। কক্সবাজারে রোহিঙ্গা জনসংখ্যা দিন দিন বেড়েই চলছে আর স্থানীয় মানুষেরা বিপদে আছে বলেও জানান তিনি।

মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন মন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, চীন, রাশিয়াসহ পশ্চিমা দেশগুলো মিয়ানমারের সাথে ব্যবসা চালিয়ে যাচ্ছে, কিন্তু রোহিঙ্গা ইস্যুতে কোন চাপ প্রয়োগ করছে না। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে ও রাখাইন রাজ্যে নিরাপত্তা নিশ্চিতে জাতিসংঘসহ অন্যান্য দেশগুলোকে মিয়ানমারের উপর আরও বেশি চাপ প্রয়োগ করতে হবে।

স্থানীয় নিরাপত্তা বিষয়ে উদ্বেগ জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কক্সবাজারে রোহিঙ্গা জনসংখ্যা দিন দিন বেড়েই চলছে। লোকাল কমিউনিটির চেয়েও রোহিঙ্গা বেশি। তারা মাদক ব্যবসাসহ অপরাধমূলক কাজে জড়াচ্ছে, যা বাংলাদেশের জন্য অত্যন্ত উদ্বেগজনক। স্থানীয় মানুষেরা বিপদে আছে।

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে এই মুহুর্তে মিয়ানমারের উপর আরও বেশি চাপ প্রয়োগ করতে বিভিন্ন দেশকে অনুরোধ করছেন পররাষ্ট্রমন্ত্রী।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer