প্রকাশিত: ২৭/১২/২০২০ ১:৫৩ পিএম , আপডেট: ২৭/১২/২০২০ ২:২২ পিএম

দেলোয়ার হোসাইন টিসু: উখিয়া ::
আজ সকাল ৭টা থেকে পালংখালী অধিকার বাস্তবায়ন কমিটির দিনব্যাপী ধর্মঘট পালন করা হয়েছে।

উখিয়া উপজেলার সর্ববৃহৎ রোহিঙ্গা ধুষিত এলাকা পালংখালী ইউনিয়নের ক্ষতিগ্রস্ত মানুষের ন্যায্য অধিকার আদায়ের লক্ষে পালংখালী অধিকার বাস্তবায়ন কমিটির ব্যানারে আজ বৃহৎ পরিসরে ধর্মঘট পালন করা হয়।

পালংখালী অধিকার বাস্তবায়ন কমিটির আয়োজনে আজকের এই ধর্মঘটে স্থানীয় শত শত শিক্ষিত বেকার যুব সমাজের পাশাপাশি বিভিন্ন স্থরের ভোক্তভোগী মানুষ অংশগ্রহণ করেন।

তারা সকাল থেকে দাফনের কাপড় পড়ে সড়কে অবস্থান নেন এবং প্রত্যেকটি গাড়ি তল্লাশি করে এনজিও কর্মিদের ক্যাম্পে যেতে বাধা দেয়।
তাদের দাবি ২০১৭ সাল থেকে রোহিঙ্গা আসার কারণে স্থানীয়দের নানা ক্ষতি হয়েছে।তারা প্রতিনিয়ত তা ভোগ করছে। রোহিঙ্গা আসার ফলে দেশিবিদেশি নানান এনজিও-আইএনজিও রোহিঙ্গা ক্যাম্পে তাদের কার্যক্রম চালাচ্ছে। তারা বার বার স্থানীয় শিক্ষিত সমাজকে বাদ দিয়ে চাকরি করার সুযোগ না দিয়ে রোহিঙ্গা যুবকদের দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে।
তাছাড়া উচ্চপদস্থ কর্মচারীরা অন্যান্য অঞ্চলের হওয়াই তারা সুকৌশলে তাদের আত্মীয় স্বজনদের চাকরির সুযোগ করে দিচ্ছে। যার কারণে স্থানীয় শিক্ষিত সমাজ বাদ পড়ে যাচ্ছে।

এসময় বক্তব্য রাখেন সমাজ সেবক এডভোকেট এম এ মালেক, পালংখালী অধিকার বাস্তবায়ন কমিটির আহবায়ক রবিউল আলম,সদস্য সচিব আব্দুল গফুর, যুগ্ন আহবায়ক কামাল উদ্দিন, দেলোয়ার হোসাইন বাপ্পি,এতমিনানুল হক,মোহাম্মদ শহিদুল্লাহ প্রমুখ।

পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী বলেন রোহিঙ্গা আসার কারণে স্থানীয়রা নানাবিধ সমস্যায় ভোগছে। আর এনজিও-আইএনজিও গুলো স্থানীয়দের বাদ দিয়ে ৮০% রোহিঙ্গাদের নিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমাদের প্রধান দ্বাবি হল রোহিঙ্গাদের প্রত্যাবাসন করা। কিন্তু এনজিও-আইএনজিও গুলো রোহিঙ্গাদের প্রত্যাবাসন করার চিন্তা না করে পূর্ণবাসন করার পায়তারা চালাচ্ছে।

উপস্থিত পালংখালী অধিকার বাস্তবায়ন কমিটির সদস্যরা বলেন আমাদের প্রস্তাবিত দাবী মেনে না নিলে পরবর্তীতে আরো বড় ধরনের কর্মসূচি গ্রহণ করবে বলে জানান।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer