প্রকাশিত: ২৩/০৯/২০১৮ ৭:৩৭ এএম

বাংলাদেশ সফরে রোববার ঢাকায় আসছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট হার্টউইগ স্কেফার। মূলত তিনি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনেই বাংলাদেশে আসছেন।

বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁর বাংলাদেশ সফরের কথা জানানো হয়েছে। গত ১ জুলাই দায়িত্ব গ্রহণের পর হার্টউইগ স্কেফারের এটিই প্রথম বাংলাদেশ সফর। সফরকালে তিনি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ ছাড়া তিনি ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। তাঁর এই সফরকালে চলতি সপ্তাহেই দক্ষিণ এশিয়ার তাপমাত্রা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করার কথা আছে।

রোহিঙ্গাদের জন্য ৪০ কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে বিশ্বব্যাংকের। ইতিমধ্যে দুই প্রকল্পে সাড়ে সাত কোটি ডলার অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক বোর্ড।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer