প্রকাশিত: ২৩/০২/২০১৭ ২:০৩ পিএম
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার বিশেষ দূত ইয়াং হি লি / ছবি, রফিক মাহমুদ

উখিয়া নিউজ ডটকম::

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার বিশেষ দূত ইয়াং হি লি / ছবি, রফিক মাহমুদ

কক্সবাজারে সফরে আসা জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার বিশেষ দূত ইয়াং হি লি তৃতীয় দিনের মতো রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে তিনি টেকনাফের কুতুবপালাং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।

কুতুবপালাং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের সময় তিনি প্রথমে সেখানকার ১০ পুরুষ ও ১০ জন নারীর সঙ্গে কথা বলেন। তিনি মিয়ানমারে তাদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতনের কথা শোনেন। এরপর নিবন্ধিত ও অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখেন এবং রোহিঙ্গা নারীপুরুষদের সঙ্গে কথা বলেন তিনি।

এ সময় তার সঙ্গে পররাষ্ট্র মন্ত্রাণালয়ের সচিব বাকী বিল্লাহ, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও জেলা প্রশাসনসহ ক্যাম্পে নিয়োজিত আন্তর্জাতিক দাতা সংস্থার কর্তকর্তারা ‍উপস্থিত ছিলেন।

এর আগে বুধবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ইয়াং হি লি টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান। বেলা ১২টার দিকে যান টেকনাফের লেদা অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে। তিনি নতুন করে আসা রোহিঙ্গাদের সঙ্গে আলাপ করেন।

প্রসঙ্গত, জাতিসংঘের বিশেষ দূত ইয়াং হি লি সোমবার (২০ ফেব্রুয়ারি) চার দিনের সফরে বাংলাদেশ আসেন । মূলত রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সৈন্যদের নির্যাতনের বিষয়টি সরেজমিনে শুনতেই তিনি বাংলাদেশে এই সফরে আসেন বলে জানা গেছে।

এর আগে তিনি ১২ দিন মিয়ানমার সফর করেছেন। সেখানে মিয়ানমার সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের তিনি কথাবার্তা বলেন।

পাঠকের মতামত

উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ ও দায়িত্ব হস্তান্তর

সাংবাদিকতায় ঐক্য, পেশাগত দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠতার প্রত্যয় নিয়ে কক্সবাজারের উখিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ ...

সীমান্তে বেড়েছে ইয়াবা পাচার; চুনোপুটিরা আটক হলেও ধরাছোঁয়ার বাইরে গডফাদার!

বিজিবি, কোস্টগার্ড ও আইন শৃংখলা বাহিনীর কঠোরতার মাঝেও টেকনাফ-উখিয়ার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে ইয়াবার বড় ...

উখিয়ায় ৫২৫ গবাদিপশু ও হাঁস-মুরগিকে বিনামূল্যে টিকা দিল ‘আনন্দ’

​কক্সবাজারের উখিয়ায় প্রাণিসম্পদ সুরক্ষা ও রোগ প্রতিরোধে এক দিনব্যাপী বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রয়োগ কর্মসূচি ...

কক্সবাজার যাওয়ার পথে দুর্ঘটনা, মেডিকেল শিক্ষার্থীদের ২০ জন আহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের একটি ভ্রমণ বাস খাদে পড়ে অন্তত ...
Single Page Footer