প্রকাশিত: ২৪/০৫/২০১৮ ৬:২৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৩০ এএম

উখিয়া নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনিসেফের শুভেচ্ছা দূত প্রিয়াংকা চোপড়া। বৃহস্পতিবার (২৪ মে) বিকেলে গণভবনে সাক্ষাৎ করেন তিনি।

এসময় ইউনিসেফের বিভিন্ন কার্যক্রম নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন সংস্থাটির শুভেচ্ছা দূত অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। বৈঠকে ইউনিসেফের প্রতিনিধিদলের বাইরে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা।

এর আগে কক্সবাজারে তিনদিন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে আজ বৃহস্পতিবার ঢাকায় ফেরার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় বিশ্ববাসীকে রোহিঙ্গা  শিশুদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। রোহিঙ্গা শিশু ও নারীদের চলমান জীবনের নানা সমস্যার কথা তুলে ধরে প্রিয়াঙ্কা বলেন, রোহিঙ্গা শিশুরা তাদের ভবিষ্যৎ সম্পর্কে কিছুই জানে না। কিন্তু বাংলাদেশে আশ্রিত জীবনে এখন তারা মৌলিক শিক্ষা পাচ্ছে। তাদের স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসতে হবে।

প্রায় ১৫ মিনিটের লাইভ ভিডিওতে কক্সবাজারকে বিদায় জানিয়ে ঢাকার পথে বিমানে উড়াল দেন প্রিয়াঙ্কা। মিয়ানমারের বাস্ত্যুচুত রোহিঙ্গাদের দেখতে গত ২১ মে বাংলাদেশে আসেন তিনি। বৃহস্পতিবার সকাল পর্যন্ত কক্সবাজারে অবস্থান করেছিলেন এই জনপ্রিয় অভিনেত্রী।

পাঠকের মতামত

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ...
Single Page Footer