প্রকাশিত: ১৮/০৭/২০২১ ৩:৫২ পিএম

কক্সবাজারের উখিয়া কুতুপালং ক্যাম্প থেকে বস্তাভর্তি বিপুল পরিমাণ চাল, ডাল ও তেল জব্দ করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) সদস্যরা। ডাম্পার গাড়িসহ কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ডি-৩ চেকপোস্টে পণ্যগুলো জব্দ করা হয়। এসময় একজনকে আটক করা হয়েছে।

রোববার (১৮ জুলাই) দুপুর ২টায় এ তথ্য নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) অধিনায়ক এসপি নাঈমুল হক।

আটক মো. ওমর সিদ্দিক (১৮) ৫ নম্বর ক্যাম্পের ব্লক-এফ/১ এর মো. ইয়াসিনের ছেলে।

এসপি নাঈমুল হক জানান, শনিবার দিবাগত রাতে কুতুপালং ক্যাম্পের ডি-৩ চেকপোস্টে এপিবিএন সদস্যরা একটি ডাম্পার গাড়ি লক্ষ্য করে গাড়ির কাগজপত্র চেক করার জন্য থামাতে বললে চালক গাড়ি ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে গাড়িতে থাকা একজন সহকারীসহ ৫০ কেজি ওজনের ৬৪ বস্তা চাউল, এক লিটার ওজনের ৪০টি করে ৩২ বস্তা তেল, এবং ৪০ কেজি ওজনের ১ বস্তা ডাল জব্দ করা হয়। আটক ব্যক্তি ও মালামালের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...