ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪/১১/২০২৩ ৭:৫২ পিএম

কক্সবাজারের উখিয়ার কুতুপালং এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এসময় তার কাছ থেকে ১টি দেশীয় তৈরি এলজি ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃতরা হলো উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের বাসিন্দা মোঃ রহিম এর ছেলে মোঃ রফিক (২৬)। গ্রেপ্তারকৃত রফিককে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।

শুক্রবার (২৪ নভেম্বর) ভোরে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের পশ্চিম পাশে জনৈক মোঃ কামাল বাড়ি সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

কক্সবাজার র‌্যাব-১৫, অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, উদ্ধারকৃত অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তারকৃত অস্ত্র ব্যবসায়ীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে

পাঠকের মতামত

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...