ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮/০১/২০২৫ ৮:৪০ এএম

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ভুয়া সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয়দানকারী দু’জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদেরকে আটক করা হয়।

এপিবিএনের সহকারী পুলিশ সুপার আব্দুল হাই বিষয়টি নিশ্চিত করে জানান, আটকরা উখিয়ার রাজা পালং ইউনিয়নের ওয়ালা পালং গ্রামের আলী চানের পুত্র তৈয়বুর রহমান (২৮) ও রত্না পালং ইউনিয়নের হিজুলিয়া গ্রামের শামসুল আলমের পুত্র নুরুল আমিন (৩০)।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এপিবিএন জানায়, তারা দু’জন বাংলাদেশ সেনাবাহিনীর ভুয়া ক্যাপ্টেন পরিচয় দিয়ে হেলথ কেয়ার সেন্টার আমান হাসপাতালের কর্মরত মো. ইয়াসিন আরাফাত নামের একজন এনজিও কর্মীকে জোরপূর্বকভাবে অপহরণের চেষ্টা করে। শোর চিৎকারে অফিসের সহকর্মীরা এগিয়ে এসে তাদেরকে আটক করে পুলিশকে খবর দেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন পুলিশের কর্মকর্তা।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...