প্রকাশিত: ০২/০৮/২০২২ ৬:৪৪ পিএম

কক্সবাজারের টেকনাফ উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের মধ্যে গোলাগুলি হয়েছে। এ সময় ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।

মঙ্গলবার (২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি হয়। গুলিবিদ্ধ এপিবিএন সদস্যের নাম কাউসার আহমেদ। তার বাড়ি নোয়াখালীতে। তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।

১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি হাসান বারী নূর রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুপুর সাড়ে ১২টার পর থেকে নয়াপাড়া ক্যাম্পে দুই গ্রুপের মধ্যে গোলাগুলি হচ্ছিলো। দুপুর আড়াইটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে যায় এপিবিএনের দল। পরবর্তীতে সন্ত্রাসীদের গুলিতে আহত হন এক সদস্য। সুত্র: রাইজিংবিডি

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...