প্রকাশিত: ২১/০৮/২০১৮ ২:৩৯ এএম

টেকনাফ প্রতিনিধি- টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমান।

আটকরা হলো- চট্রগ্রামের বায়জিত এলাকার মোহাম্মদ সুলতানের ছেলে মো. হাবীবুর রহমান(২৯) ও কক্সবাজার বাঁশকাটা নাপিত খালি এলাকার দ্বীন মোহাম্মদের ছেলে মো. ইউসুফ (৩৫)।

সিনিয়র সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমান জানান, ইয়াবা কেনাবেচা চলছে এমন সংবাদের ভিত্তিতে ২০ আগস্ট রাতে টেকনাফ র‌্যাব-৭ ক্যাম্প-১ এর ইনচার্জ মেজর হাসানের নেতৃত্বে লেদা রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালানো হয়।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক আসামিদের দেহ এবং হাতে থাকা ব্যাগে তল্লাশি করে ৯ হাজার ৯৫৮ পিস ইয়াবা উদ্ধার করেন র‌্যঅব সদস্যরা। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৪৯ লাখ ৭৯ হাজার টাকা।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে টেকনাফ থানায় হস্তান্তর করা হবে বলেও জানান এ পুলিশ কর্মর্কতা।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer