প্রকাশিত: ১৯/০১/২০২১ ৪:১০ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
রো‌হিঙ্গা শরনার্থী ক্যা‌ম্পে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি’র অনুষ্টা‌নের সংবাদ সংগ্রহে সাংবা‌দিক‌দের প্র‌বেশ কর‌তে দেয়নি। এ‌পি‌বিএন’র পু‌লিশ কর্মকর্তারা সাংবাদিকদের উক্ত অনুষ্ঠানে প্রবেশে বাঁধা দেন বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন, কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আবু তাহের ও কক্সবাজার ইলেকট্রিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম। সাংবাদিক নেতৃদ্বয় তাঁদের নিজস্ব ফেসবুক আইডি’তে দেওয়া প্রতিক্রিয়ায় সাংবা‌দিক‌দের পেশাগত দায়িত্ব পালনে এ ধরনের বাঁধা দেওয়ার বিষয়টিকে খুবই দুঃখজনক ও অনভিপ্রেত বলে উল্লেখ করেছেন।

প্রসঙ্গত, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি মঙ্গলবার ১৯ জানুয়ারী বেলা দুইটার দিকে হেলিকপ্টার যোগে উখিয়ায় রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে অবতরণ করেন। সেখানে ক্যাম্প-৪, এক্সটেনশন-এ তে রোহিঙ্গা শরনার্থী মাঝিদের সাথে তিনি মতবিনিময় করেন। স্বরাষ্ট্রমন্ত্রীর এই অনুষ্ঠানের সংবাদ সংগ্রহে সাংবাদিকদের প্রবেশ করতে দেয়নি এ‌পি‌বিএন’র পু‌লিশ কর্মকর্তারা

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...