উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১২/০৬/২০২৩ ৩:১৩ পিএম

কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্পে ‘সিক্স মার্ডার’ মামলার পলাতক আসামি সাব্বির আহমেদ ওরফে লালুকে (৩০) গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। লালু উখিয়ার ব্লক-ই এর ১২-নম্বর ক্যাম্পের আব্দুল মোতালেবের ছেলে। গতকাল রোববার (১১ জুন) বিকাল সাড়ে পাঁচটার দিকে উখিয়ার ক্যাম্প-১৮ ব্লক এম/১৯ এর সামনে থেকে তাকে আটক করা হয়। সে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ‘আরসা’র শীর্ষ সন্ত্রাসী।

সোমবার (১২ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ৮ -এপিবিএনের সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ.

ফারুক আহমেদ জানান, ময়নারঘোনা রোহিঙ্গা ক্যাম্প-১৮ এর ব্লকের সামনে ‘সিক্স মার্ডার’ মামলার পলাতক এক আসামি অবস্থান করছেন বলে খবর আসে। পরে এপিবিএন সদস্যরা সেখানে অভিযান চালায়। এসময় পালানোর চেষ্টা করলে লালুকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, লালু বিভিন্ন হত্যা কাণ্ডের সাথে জড়িত বলে স্বীকার করেন। তার বিরুদ্ধে উখিয়া থানায় ছয়টি হত্যা, অস্ত্রসহ ও অন্যান্য মামলা রয়েছে। আটকের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

পাঠকের মতামত

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...