প্রকাশিত: ২২/০৫/২০১৯ ৫:১৮ পিএম

প্রেস বিজ্ঞপ্তি::
রোহিঙ্গা ক্যাম্পে সাংবাদিকদের ধারাবাহিকভাবে হয়রানী বন্ধের দাবিতে তিন দিনের আল্টিমেটাম দিয়েছে কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন। বুধবার বেলা আড়াই টায় কক্সবাজার প্রেসক্লাবে আয়োজিত বিশেষ সাধারণ সভায় এই আল্টিমেটাম দেয়া হয়েছে।

সভায় নেতৃবৃন্দ বলেন, আগামি ৩ দিনের মধ্যে রোহিঙ্গা ক্যাম্পে সাংবাদিকদের পেশাগত দায়িত্বপালনের পরিবেশ নিশ্চিত করতে হবে। অন্যতায় রোহিঙ্গা ক্যাম্পের সংবাদ পরিবেশন সংক্রান্ত বিষয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।

কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের এর সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, রোহিঙ্গা ক্যাম্পের অভ্যন্তরে নানা অপরাধ সংঘটিত হচ্ছে। ওখানে চলছে নানা অনিয়ম। এসব অপরাধ ঢাকতে পরিকল্পিতভাবে সাংবাদিকদের বাঁধা প্রদান করা হচ্ছে। সভায় এসব বিষয়ে সংশ্লিষ্ট সকল দফতরের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্য আয়াছুর রহমান, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সদস্য প্রিয়তোষ পাল পিন্টু, তোফায়েল আহমদ, বিশ্বজিত সেন, আবদুল কুদ্দুস রানা, সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, এইচ এম এরশাদ, দীপক শর্মা দীপু, ফরহাদ ইকবাল, নুপা আলম প্রমুখ।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer