প্রকাশিত: ১৭/১১/২০১৮ ৭:৩৮ এএম

নিউজ ডেস্ক::
রোহিঙ্গা ক্যাম্পে সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষক মোহাম্মদ আলি শিকদার। এ প্রসঙ্গে তিনি সাংবাদিকদের বলেন, ১১ লক্ষ রোহিঙ্গা যে ক্যাম্পগুলোতে আছে সেখানে খুব দ্রুত সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে। কেনো না আমাদের হাতে তথ্য আছে, বহু আন্তর্জাতিক সংস্থা এবং এনজিও রোহিঙ্গা ক্যাম্পগুলোতে শুরু থেকেই অপতৎপরতা চালিয়ে আসছে এবং এখনো তা অব্যাহত আছে। সেইসাথে বাংলাদেশের উগ্রবাদী কিছু ধর্মীয় গোষ্ঠীও রোহিঙ্গা ক্যাম্পে বহু ধরনের অপতৎপরতা চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুটাকে জিয়িয়ে রেখে আন্তর্জাতিক সম্প্রদায়ের অঞ্চলভিত্তিক যে একটা হিন ভূরাজনৈতিক উদ্দেশ্য আছে সেটি বাস্তবায়ন করতে চায়। সেইসাথে বাংলাদেশের মৌলবাদী গোষ্ঠীর অভ্যন্তরীণ রাজনীতিতে যে লক্ষ্য আছে সেই লক্ষ্য বাস্তবায়ন করতে রোহিঙ্গা ক্যাম্পে অপপ্রচার চালাচ্ছে। তাদের এই অপপ্রচারের প্রক্রিয়ায় রোহিঙ্গারা যাতে করে ফেরত না যায় সেজন্য বহুধরনের চেষ্টা করা হচ্ছে। প্রচুর পরিমাণে টাকা-পয়সা বিলানো হচ্ছে, ধর্মীয় কুসংস্কার ছড়ানো হচ্ছে, এমনকি অস্ত্র দেওয়া হচ্ছে। সেইসাথে নানাভাবে উত্তেজিত করা হচ্ছে যাতে করে তারা ফেরত যেতে অনাগ্রহ প্রকাশ করে।

তিনি আরো বলেন, খুব দ্রুত একটা স্পেশাল টাস্ক ফোর্স গঠন করা হোক। সেই টাস্ক ফোর্সের মাধ্যমে রোহিঙ্গা ক্যাম্প পূর্ণ নিয়ন্ত্রণ করা হোক যাতে করে রোহিঙ্গা ক্যাম্পে কেউ কোনো প্রকার অপপ্রচার চালাতে না পারে। একইসাথে রোহিঙ্গা ক্যাম্পে তাদের প্রবেশ বন্ধ করা হোক। এই অপতৎপরতা বন্ধ করার সাথে সাথে আন্তর্জাতিক সম্প্রদায়কে সঙ্গে নিয়ে মিয়ানমারের সাথে আলোচনা চালিয়ে যেতে হবে।

পাঠকের মতামত

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...
Single Page Footer