প্রকাশিত: ০৫/০৫/২০২২ ৯:০৬ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি
রোহিঙ্গা ক্যাম্পে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ নিয়ে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এ সংক্রান্ত যে রিপোর্ট ছাপা হয়েছে, সেটিও মিথ্যা ও বানোয়াট। বৃহস্পতিবার (৫ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক ভাষ্যে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, রোহিঙ্গা শিশুদের শিক্ষা দেওয়ার জন্য বাংলাদেশ সরকার ৫ হাজার ৬১৭টি লার্নিং ফ্যাসিলিটির ব্যবস্থা করেছে। ওইসব ফ্যাসিলিটির অপারেটর বা ইউনিসেফ বন্ধ সংক্রান্ত বিষয়ে কোনও উদ্বেগ প্রকাশ করেনি।

উল্লেখ্য, গত ২ মে নিউইয়র্ক টাইমসে রোহিঙ্গা শিশুদের ৩০টিরও বেশি স্কুল বন্ধ সংক্রান্ত একটি রিপোর্ট ছাপা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রোহিঙ্গা শিশুদের বিনামূল্যে মিয়ানমারের কারিকুলামে শিক্ষা দেওয়া হচ্ছে। এক্ষেত্রে যেন কোনও ধরনের বৈষম্য না হয়, সেদিকেও খেয়াল রাখা হচ্ছে। ক্যাম্পের ভেতরে কোনও ধরনের অর্থের বিনিময়ে প্রাইভেট কোচিং নিরুৎসাহিত করে সরকার। এর আরেকটি কারণ হচ্ছে— প্রাইভেট কোচিংয়ে মিয়ানমারের কারিকুলাম অনুসরণ করা হয় না এবং অসৎ উদ্দেশ্যে ভিন্ন মতাদর্শ প্রচারের আশঙ্কা রয়েছে।

কোভিডের কারণে লার্নিং সেন্টারের কার্যক্রম বন্ধ ছিল এবং করোনা পরিস্থিতি উন্নতির পর পুনরায় খুলে দেওয়া হয়েছে। বর্তমানে সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান চলছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

পাঠকের মতামত

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...

প্রতিরক্ষা উপদেষ্টারোহিঙ্গাদের প্রতি আরাকান আর্মির মনোভাব মিয়ানমার সেনাবাহিনীর চেয়েও কঠোর

রোহিঙ্গাদের প্রতি আরাকান আর্মির মনোভাব মিয়ানমার সেনাবাহিনীর চেয়েও কঠোর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ...

টেকনাফের কাউন্সিলর একরাম হত্যা: ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ-বদি

কক্সবাজারের টেকনাফে ক্রসফায়ারে একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ...

অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আগামী অক্টোবরে প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার ...
Single Page Footer