

উখিয়ার বালুখালি রোহিঙ্গা ক্যাম্পের ভয়াবহ আগুনের পর থেকে রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে এনজিও গুলোর তৎপরতা। তারা রোহিঙ্গাদের সেবায় পানিসহ খাবার নিয়ে ভিড় জমাচ্ছে। কিছু কিছু এনজিও খাবারের পাশাপাশি নগদ অর্থ সহায়তাও দিচ্ছে।
জানা যায়, উখিয়ার বালুখালি রোহিঙ্গা ক্যাম্পের ভয়াবহ আগুনের ফলে আশ্রয়হীন রোহিঙ্গাদের মাঝে সোমবার রাত থেকেই ইউএনএইচসিআর আইওএম ওয়ার্ল্ড ভিশন, কোস্ট ট্রাস্ট সহ বেশকিছু এনজিও তৎক্ষণাৎ পানিসহ শুকনো খাবার দেয়। সারারাত রোহিঙ্গাদের পাশে থেকে এসব এনজিওগুলো মানবিক ভূমিকা পালন করে। পাশাপাশি স্থানীয় জনগণও রোহিঙ্গাদের পাশে এসে দাঁড়ায়। মঙ্গলবার সকাল থেকে এনজিওগুলো অব্যাহত রাখে। মঙ্গলবার রাত অবধি থাকে তাদের ভীড়। এনজিওগুলো হোটেল থেকে খাবার নিয়ে রোহিঙ্গাদের মাঝেও বিতরণ করতে দেখা গেছে। রোহিঙ্গাদের জন্য বেশকিছু তাবু নির্মাণ করতেও দেখা গেছে এনজিওদের ।
বেশকিছু রোহিঙ্গার সাথে আলাপ করে জানা গেছে, এনজিওগুলো তাদের পাশে এসে দাঁড়িয়েছে। ইতিমধ্যে প্রাথমিকভাবে শুকনো খাবার সহ কিছু নগদ অর্থ দেওয়া হয়েছে।

পাঠকের মতামত