প্রকাশিত: ১৫/০৬/২০২০ ১:৫৬ পিএম

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে বাংলাদেশি মোবাইল অপারেটর কোম্পানিগুলো থ্রি-জি ও ফোর-জি সেবা বন্ধ থাকলেও রোহিঙ্গারা বসে নেই। ক্যাম্পের অভ্যন্তরে রোহিঙ্গা ক্যাম্পের বড় একটি অংশে মিয়ানমারের এমপিটি নেটওয়ার্ক দিয়ে থ্রি-জি ও ফোর-জি সেবা নিচ্ছে। এতে করে বাড়ছে মাদক চোরাচালান ও অপরাধ এবং নানাবিধ অবৈধ কার্যক্রম চালাচ্ছে রোহিঙ্গারা।

রোববার (১৪ জুন) বিকালে অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) নিহাদ আদনান তাইয়ানের নেতৃত্বে পুলিশ দল অভিযান চালিয়ে রোহিঙ্গা ক্যাম্প থেকে ৪০টি মিয়ানমারের এমপিটি সিম কার্ড জব্দ করেছে। এরআগেও বিভিন্ন সময় এমটিপি সিম কার্ড উদ্ধার করেছিল পুলিশ বাহিনী। চোরাচালানের মাধ্যমে মিয়ানমার থেকে এমপিটি (মিয়ানমার পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশন) সিম কার্ডগুলো আনা হয় বলে নিশ্চিত করেছে পুলিশ।

রোহিঙ্গা ক্যাম্প সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, উখিয়া ও টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পগুলোতে হাজার হাজার মিয়ানমারের এমপিটি সিম কার্ড ব্যবহার করা হচ্ছে। বেশির ভাগ রোহিঙ্গা মাদক চোরাচালান ও অপরাধ কর্মকাণ্ডে ব্যবহার করছে এমপিটি সিম। ফলে সহজেই ওইসব মোবাইল নাম্বারগুলো আইনশৃঙ্খলা বাহিনী ট্যাকিং করতে পারে না।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer