উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১২/০৭/২০২৩ ১১:৫৪ এএম

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নাগরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার নেতৃত্ব দেশটির ৮ সদস্যের একটি প্রতিনিধি দল কক্সবাজারের উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন।

বুধবার সকাল ৯টায় প্রতিনিধি দলটি কক্সবাজার বিমানবন্দর পৌঁছায়। পরে ক্যাম্পের উদ্দেশে রওনা দেন তারা। প্রতিনিধি দলের সঙ্গে আছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’ও।

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে তারা মিয়ানমারে বলপূর্বক বাস্তচ্যুত বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম পর্যবেক্ষণ ও নির্যাতিত রোহিঙ্গা জনগোষ্ঠির সঙ্গে কথা বলবেন।

এ ছাড়া আন্ডার সেক্রেটারি উজরা জেয়ারসহ আমেরিকার প্রতিনিধি দল রোহিঙ্গা নারী ও শিশুদের স্বাস্থ্য সেবায় পরিচালিত নারীবান্ধব কেন্দ্র পরিদর্শন করবেন।

সেখান থেকে ফিরে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন। তারপর তারা ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করবেন বলে জানা গেছে।

পাঠকের মতামত

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...

ভুয়া এনআইডিতে রোহিঙ্গাদের পাসপোর্ট, পুলিশ ভেরিফিকেশন ফেরানোর চিন্তা

জালিয়াতির মাধ্যমে ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহের পর ওই পরিচয়ে পাসপোর্ট বানাচ্ছেন কক্সবাজারের আশ্রয়শিবিরের রোহিঙ্গারা। ...

নিরাপত্তা জোরদারে টেকনাফের হ্নীলায় হচ্ছে সেনা ক্যাম্প, চলছে স্থান নির্ধারণের কাজ

কক্সবাজারে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী ও বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল এলাকায় সেনাবাহিনীর ক্যাম্প স্থাপনের ...