ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯/০৯/২০২৩ ৭:৩৫ পিএম , আপডেট: ১৯/০৯/২০২৩ ৮:০৩ পিএম
রোহিঙ্গা

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা)বিরোধী কথা বলায় কুপিয়ে এক সাব-মাঝিকে খুন করার অভিযোগ উঠেছে। নিহত মাঝি-উখিয়ার ক্যাম্প-১৮ এর ব্লক এইচ/৫৬ এর সাব-মাঝি মোহাম্মদ আইয়ুব (৩৫)।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর)বিকাল ৫টার দিকে উখিয়ার ক্যাম্প-১৮, ব্লক-এইচ/৫৬ এর কোডেক স্কুলের সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ আমির জাফর।

তিনি জানান, মঙ্গলবার বিকাল ৫টার দিকে ক্যাম্প-১৮, ব্লক-এইচ/৫৬ এর কোডেক স্কুলের সামনে সন্ত্রাসীদের একটি দল ধারালো অস্ত্র দিয়ে ব্লক এইচ/৫৬ এর সাব-মাঝি মোহাম্মদ আইয়ুব (৩৫) কে কুপিয়ে হত্যার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

উখিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, মোহাম্মদ আইয়ুব (৩৫) নামের এক সাব-মাঝিকে সন্ত্রাসীরা হত্যা করেছে। পুলিশে টিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ প্রক্রিয়াধীন বলে ওসি জানায়।

পাঠকের মতামত

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...

তাজমিন হত্যা: অটোচালক সুমনকে ধরতে অভিযান, আটক ২

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তারে অভিযান ...