ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৬/১০/২০২৬ ৭:০৭ পিএম

কুমিল্লার চৌদ্দগ্রামে ফজরের আজান দিতে মসজিদে প্রবেশের পর হৃদরোগে আক্রান্ত হয়ে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার ভোরে উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাগৈগ্রাম পশ্চিমপাড়া জামে মসজিদে এই ঘটনা ঘটে। মৃত মুয়াজ্জিনের নাম মো. শাহজাহান মিস্ত্রী। তিনি ওই গ্রামের মৃত সুজত আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো ভোরে ফজরের আজান দেওয়ার উদ্দেশ্যে মসজিদে যান শাহজাহান মিস্ত্রী। প্রথমে তিনি হুজুরখানায় গিয়ে মসজিদের ইমামকে ঘুম থেকে ডেকে তোলেন। এরপর আজানের জন্য মসজিদে প্রবেশ করে নির্ধারিত সময়ের অপেক্ষা করছিলেন। কিছুক্ষণ পর মসজিদ থেকে হঠাৎ শব্দ পেয়ে ইমাম ভেতরে গিয়ে তাকে অচেতন অবস্থায় দেখতে পান।

পরে খবর পেয়ে স্বজন ও স্থানীয় মুসল্লিরা এসে পরীক্ষা করে শাহজাহান মিস্ত্রীকে মৃত অবস্থায় পান। এরপর স্থানীয় এক মুসল্লি ফজরের আজান সম্পন্ন করেন। নামাজ শেষে স্বজন ও মুসল্লিরা মরদেহ বাড়িতে নিয়ে যান। জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।

ঘটনার বর্ণনা দিয়ে মসজিদের ইমাম মাওলানা নুরুল ইসলাম জানান, আজান দেওয়ার জন্যই তিনি মসজিদে এসেছিলেন এবং তাকে ঘুম থেকে তুলেছিলেন। কিছুক্ষণ পর পড়ে যাওয়ার শব্দ শুনে গিয়ে দেখেন মুয়াজ্জিন আর বেঁচে নেই।

পাঠকের মতামত

ইসলাম মানুষের জীবন ও সম্পদ রক্ষার নির্দেশ দিয়েছে: শায়খ সুদাইস

মক্কার পবিত্র স্থাপনাগুলো লক্ষ্য করে হামলার নিন্দা জানিয়েছেন মসজিদুল হারাম ও মসজিদে নববীর ধর্মীয়বিষয়ক প্রেসিডেন্ট ...