উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০১/০১/২০২৩ ১০:০১ এএম

কক্সবাজারের টেকনাফে প্রেমের সম্পর্কের জের ধরে ছুরিকাঘাতে মো. জুবায়ের (৩৫) নামের এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। আজ শনিবার বেলা ৯টার দিকে হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া আর্মি ক্যাম্পের আওতাধীন ২৪ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে। ওই রোহিঙ্গা যুবক ক্যাম্পের সি ব্লকের বাসিন্দা মো. হাকিম আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ক্যাম্পে রোহিঙ্গা যুবক শওকত উল্লাহ (২১) ও নুর নাহারের (১৭) মধ্যে প্রেমের সম্পর্ক হয়। এর জের ধরে গতকাল শুক্রবার দুই পরিবারের মধ্যে মারামারিতে বেশ কয়েকজন আহত হয়।

পরবর্তীতে লেদা এপিবিএন ক্যাম্পে ঘটনাটি মীমাংসা করে। এ ঘটনার জের ধরে আজ সকালে শওকত তাঁর প্রেমিকার নিকটাত্মীয় জুবায়েরকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যান। আহত যুবককে আশপাশের লোকজন উদ্ধার করে ক্যাম্প সংলগ্ন বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম এসব তথ্য নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশ অভিযান পরিচালনা করছে।

পাঠকের মতামত

উখিয়া-টেকনাফে জমি রেজিস্ট্রেশনে ‘অনুমতি’ প্রথা বাতিলের দাবি

কক্সবাজারের উখিয়া-টেকনাফসহ জেলার বিভিন্ন উপজেলায় ব্যক্তি মালিকানাধীন জমি ক্রয়-বিক্রয় ও রেজিস্ট্রেশনের ক্ষেত্রে জেলা প্রশাসনের পূর্বানুমতি ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণে এগোচ্ছে সমীক্ষা

প্রধানমন্ত্রীর ঘোষণার পর নতুন গতি পেয়েছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের সমীক্ষার কাজ। প্রাকৃতিক ...
Single Page Footer