প্রকাশিত: ০৪/০৬/২০১৯ ১১:২৭ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে বিনা অনুমতিতে প্রবেশ চেষ্টার অভিযোগে ৫ চীনা নাগরিক সহ ৭জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) জানান,৩রা জুন দুপুরে ট্যুরিস্ট ভিসায় রোহিঙ্গা ক্যাম্পে আসা ৫ চীনা নাগরিককে অঙ্গীকারনামা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

ওসি তদন্ত জানান, চীন থেকে আগত একটি বিশ্ববিদ্যালয়ে ৫ শিক্ষক সহ ৭ জন উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশের চেষ্টা চালায়।এসময় ক্যাম্পের প্রবেশ মুখে দায়িত্বরত সেনা সদস্যরা তাদের কাছে অনুমতি পত্র দেখতে চাইলে তা দেখাতে ব্যর্থ হয়। পরে তাদের ক্যাম্পের পুলিশের কাছে হস্তান্তর করলে চীনা নাগরিকগণ তাদের ভুল হয়েছে বলে লিখিত শর্তে মুচলেকা দিলে পুলিশ তাদের ছেড়ে দেয়।পরে তারা কক্সবাজারে চলে যান।

উল্লেখ্য মিয়ানমারের রাখাইন থেকে পালিয়ে কক্সবাজারের শরনার্থী শিবিরে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মানবিক সেবার নামে এনজিওরা হুমড়ি খেয়ে পড়ছে। দিন দিন বাড়ছে এসব এনজিও’র সংখ্যা। ক্যাম্প গুলোতে কতটি এনজিও কাজ করছে তার সঠিক তথ্য উপাত্ত কারো কাছে নেই। তবে প্রশাসনের অভিমত ১৩০টি দেশি-বিদেশী এনজিও রোহিঙ্গা ক্যাম্পে কাজ করছে। এসব এনজিও গুলোতে উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছে বেশির ভাগ বিদেশী নাগরিক। আর এদের অধিকাংশই ট্যুরিস্ট ভিসা নিয়ে এসেছে।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer