প্রকাশিত: ৩১/১০/২০১৮ ১২:২৪ পিএম , আপডেট: ৩১/১০/২০১৮ ১২:২৯ পিএম

উখিয়া নিউজ ডটকম::

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পে পৌঁছেছেন মিয়ানমারের ১৬ সদস্যের একটি প্রতিনিধি দল। মিয়ানমারের পররাষ্ট্র সচিব মিন্ট থোয়েরের নেতৃত্বে প্রতিনিধি দলটি বুধবার সকালে দিকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছায়। সেখান থেকে সরাসরি উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান তারা।

এসময় প্রতিনিধি দলটি রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন ব্লক পরিদর্শন করেন এবং নির্যাতিত কিছু সংখ্যক রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন। দুপুরে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ডি-৫ ব্লকে সাংবাদিকদের ব্রিফিং করার কথা রয়েছে মিয়ানমারের পররাষ্ট্র সচিব মিন্ট থোয়েরের।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন বলেন, ‘প্রত্যাবাসনের জন্য গঠিত জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের তৃতীয় বৈঠকে যোগ দিতে মিয়ানমারের প্রতিনিধি দলটি ঢাকায় পৌঁছেছে। মিয়ানমারের পররাষ্ট্র সচিব মিন্ট থোয়ের নেতৃত্বে ১৬ সদস্যের প্রতিনিধি দলটি মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের তৃতীয় বৈঠক করেন। এরপর  বুধবার সকালে কক্সবাজার বিমান বন্দর হয়ে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের জন্য কুতুপালং পৌঁছায়। এসময় ক্যাম্পে অবস্থানরত কিছু সংখ্যক রোহিঙ্গাদের সঙ্গে কথা বলবেন তারা। এ কারণে রোহিঙ্গা ক্যাম্প ও বিভিন্ন এলাকায় কক্সবাজার জেলা পুলিশ কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।’

এর আগে মিয়ানমারের প্রতিনিধি দলটি সোমবার মিয়ানমারের পররাষ্ট্র সচিব মিন্ট থোয়ের নেতৃত্বে ঢাকায় পৌঁছেন। এরপর রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ঢাকার পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শহীদুল হক। বৈঠকে বাংলাদেশ রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর জন্য মিয়ানমারের সর্বশেষ প্রস্তুতি বিষয়টি উঠে আসে। এসময় আগামী নভেম্বরের শুরুতে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের উপর গুরুত্ব দেওয়া হয়।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer