উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩/০৮/২০২৩ ৬:৩৭ পিএম , আপডেট: ০৩/০৮/২০২৩ ৬:৩৭ পিএম

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৩ আগস্ট) সকালে উপজেলার রাজাপালং ইউপির ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন- ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি/৬ ব্লকের বাসিন্দা মোহাম্মদ সোলাইমানের ছেলে আবুল হাশেম (৩০), ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি/৭ ব্লকের বাসিন্দা আব্দুস শরীফের ছেলে মোহাম্মদ রুহুল আমিন (২৩) এবং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি/১ ব্লকের আব্দুল মাজেদের ছেলে কামরুল হাসান (২২)।

১৪-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি ছৈয়দ হারুন উর রশিদ বলেন, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) শীর্ষ সন্ত্রাসীদের অবস্থানের খবরে পুলিশ অভিযান চালায়। এতে পুলিশের উপস্থিতি টের পেয়ে সশস্ত্র সন্ত্রাসীরা গুলি করে। নিজেদের আত্মরক্ষার জন্য পুলিশও পাল্টা গুলি করলে সন্ত্রাসীরা পালনোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে তিন সন্ত্রাসীকে আটক করা হয়।

তিনি জানান, এসময় ঘটনাস্থল তল্লাশি করে আটকদের কাছ থেকে একটি ওয়ান শুটার গান, ৬ রাউন্ড গুলি, তিনটি কার্তুজ ও একটি ক্লিনিং রড উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র-গুলিসহ আটক আসামিদের বিরুদ্ধে মামলা দিয়ে থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

রোহিঙ্গা খাদ্য কর্মসূচিতে ডব্লিউএফপির চোখ ফাঁকি দিয়ে ‘মাঈশা এন্টারপ্রাইজ’ এর হরিলুট!

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে জেনারেল ফুড এসিস্ট্যান্ট (জিএফএ) কার্যক্রমের আওতায় মানবিক ...