উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৫/০৭/২০২৩ ২:৪৯ পিএম

টানা ভারি বর্ষণে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনায় শিশুসহ তিনজন আহত হয়েছে। শুক্রবার (১৪ জুলাই) মধ্যরাত ২টার দিকে উখিয়া ৮নং ক্যাম্পের ব্লক- বি/২৬ এই ঘটনা ঘটে।

আহতরা হলেন, ৮নং ক্যাম্পের ওমর ফারুকের মেয়ে রুমা (১), সবুরা বেগম (২২) ও খাইরুল হক (৮)।

বিষয়টি নিশ্চিত করেন ৮ আমর্ড পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ। তিনি বলেন, আহতদের বাড়ি পাহাড়ের সঙ্গে লাগোয়া ছিল। টানা ভারী বৃষ্টির কারণে এই ঘটনা ঘটে। সবাই ঘুমাচ্ছিল এ সময় হঠাৎ পাহাড় ধসে তিনজন মাটিচাপা পড়ে। পরে দ্রুত মাটি সরিয়ে উদ্ধার করা সম্ভব হয়েছে। আহতদের উদ্ধার করে ক্যাম্পের হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে সে সুস্থ আছে। উক্ত পাহাড় ধসের ঘটনায় আর কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে ক্যাম্প এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে দরপত্রের তথ্য ফাঁস ঘুরে ফিরে একই ঠিকাদার, কমিশন বাণিজ্যের প্রশ্ন

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে শেড নির্মাণ, শৌচাগার, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, বিভিন্ন অবকাঠামো উন্নয়ন এবং ত্রাণসামগ্রী ...

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি উখিয়ার সন্তান প্রফেসর ড. মোকতার আহমেদ

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. মোকতার আহমেদ। মহামান্য ...

দুর্ঘটনারোধে প্রশস্ত করা হচ্ছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দক্ষিণ অঞ্চলের কর্ণফুলী উপজেলা থেকে লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া অংশের অধিকাংশ স্থান ...