প্রকাশিত: ২১/০৭/২০১৮ ৮:২৪ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:২৮ এএম

গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ :
টেকনাফের লেদা আনরেজিষ্ট্রার্ড রোহিঙ্গা ক্যাম্পে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে টেকনাফ থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযুক্ত মো. আলমগীর হোসেন(৪৮)কে আটক করেছে। সে নওগা সদর উপজেলার মৃত মোজাফফর হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১২টার দিকে লেদা আনরেজিস্ট্রার্ড রোহিঙ্গা ক্যাম্পের শিশুটিকে ঔষধের জন্য হাঁতুড়ে হারবাল চিকিৎসক আলমগীর হোসেনের কাছে পাঠালে সে দোকানের পিছনের কক্ষে নিয়ে তাকে ধর্ষন করে। এসময় মেয়েটির চিৎকারে আশেপাশের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে ও ধর্ষককে গনপিটুনি দেয়। খবর পেয়ে বেলা ৩টার দিকে টেকনাফ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে। এঘটনায় শিশুটির মা লেদা ক্যাম্পের এ ব্লকের বাসিন্দা হাসিনা বেগম বাদী হয়ে একই দিন সন্ধায় মামলা রুজু করেছেন।
টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) এসএম আতিকুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাদীর দায়ের করা মামলায় আটক ব্যক্তিকে আদালতে প্রেরণ করা হবে অপরদিকে ভিকটিমকে মেডিকেল পরীক্ষার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণের প্রস্ততি গ্রহণ করা হয়েছে।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer