প্রকাশিত: ১১/০৬/২০১৮ ৫:৫৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:৫৮ এএম

উখিয়া নিউজ ডটকম::
ভারি বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মাটির ঘরের দেওয়াল ধসে এক শিশুর (৩) মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শিশুর মা।
আজ সোমবার সকালে উখিয়ার কুতুপালং ডি-রোহিঙ্গা ক্যাম্পের ৮ নম্বর পাহাড়ে এ ঘটনা ঘটে।
উখিয়ার ইউএনও মো. নিকারজ্জামান চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তাৎক্ষণিকভাবে নিহত শিশুটি নাম জানা যায়নি। তবে সে আব্দুর শুক্কুরের ছেলে বলে ইউএনও জানান।
নিকারুজ্জামান বলেন, গত শনিবার থেকে উখিয়ায় ভারি বৃষ্টিপাত শুরু হয়। সেই সঙ্গে ঝড়ো হাওয়াও বইছে।
“সকালে বৃষ্টিপাতের মধ্যে আকস্মিক কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের একটি মাটির ঘরের দেয়াল ধসে পড়লে ঘটনাস্থলেই এক শিশুর মৃত্যু হয়। আহত হন তার মা।”
লাশ ক্যাম্পের একটি হাসপাতালে রাখা হয়েছে বলে ইউএনও জানান।

পাঠকের মতামত

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...
Single Page Footer