প্রকাশিত: ০২/০৮/২০২২ ১১:৫০ এএম


কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে নুরুল আমিন (২৬) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন।

সোমবার রাতে ৪ নং রোহিঙ্গা ক্যাম্প মধুরছড়া এলাকায় এই ঘটনা ঘটে।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, নুরুল আলম ক্যাম্পে একটি বেসরকারি সংস্থায় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতেন। বেসরকারি সংস্থায় স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করা নিয়ে রোহিঙ্গাদের একটি গ্রুপের রোষানলে পড়েন তিনি। পরে গতকাল তাকে একদল রোহিঙ্গা দুর্বৃত্ত এসে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সুত্র: টিটিএন

পাঠকের মতামত

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...