ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪/০১/২০২৫ ৯:৫১ পিএম , আপডেট: ১৪/০১/২০২৫ ৯:৫২ পিএম

কক্সবাজারে উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে ট্রাক চাপায় বেসরকারি সংস্থায় কর্মরত এক শিক্ষিকা নিহত হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টার দিকে উখিয়ার লম্বাশিয়া ১-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-১৫ ব্লকের ফলিয়াপাড়া রাস্তার মাথা এবং লম্বাশিয়া ১-ওয়েস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-১৫ ব্লকের রাস্তার মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) মো. সিরাজ আমিন।

নিহত রাবেয়া আক্তার (২২) উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পাইন্যাশিয়া এলাকার হেলাল উদ্দিনের স্ত্রী। তিনি রোহিঙ্গা ক্যাম্পে একটি বেসরকারি সংস্থায় শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়দের বরাতে সিরাজ আমিন বলেন, মঙ্গলবার বিকালে উখিয়ার ১-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্প এবং ১-ওয়েস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মাঝামাঝি ফলিয়াপাড়া রাস্তার মাথা এলাকায় একটি মোটর সাইকেলের পিছনে বসে বাড়ী ফিরছিলেন। এক পর্যায়ে তিনি মোটর সাইকেলের পিছন থেকে ছিটকে পড়েন। এসময় বিপরীত দিক থেকে আসা বাঁশবাহী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

এপিবিএন এর কর্মকর্তা জানান, ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রাক চালককে গাড়ীসহ আটক করেছে। নিহতের লাশ স্বজনরা বিনা ময়নাতদন্ত ছাড়া নিয়ে গেছে বলে জানান মো. সিরাজ আমিন।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...