উপজেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৬/১১/২০২৩ ১০:০৩ এএম

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আরসা সন্ত্রাসীদের গুলিতে ৩ রোহিঙ্গা আহত হয়েছেন।

বুধবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কুতুপালং ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-সি এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন ( এপিবিএন) এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল।

আহতরা হলেন— ৩ নম্বর ক্যাম্পের ডি/৪৮ ব্লকের মো. ইয়াছিন (১৫), একই ব্লকের কাসিম (১৭) এবং নুরুল হক (৫৬)।

জানা যায়, বুধবার রাতে ৪ নম্বর ক্যাম্প থেকে আরসার ৪০/৫০ জনের একটি গ্রুপ ক্যাম্প-৩ এলাকায় হামলা ও গোলাগুলি করে। এসময় ৩ জন রোহিঙ্গা আহত হলে আশেপাশের রোহিঙ্গারা তাদের উদ্ধার করে নিকটস্থ আইওএমের হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা দেন।

এপিবিএন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল জানান, রাত সাড়ে ৮টার দিকে ৪ নম্বর ক্যাম্প থেকে ৩ নম্বর ক্যাম্পে কথিত আরসার একটি গ্রুপ হামলা ও গোলাগুলি করলে ৩ রোহিঙ্গা আহত হয়। তাদের উদ্ধার করে স্থানীয় হাপাতালে নেওয়া হয়েছে। এখন পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে দরপত্রের তথ্য ফাঁস ঘুরে ফিরে একই ঠিকাদার, কমিশন বাণিজ্যের প্রশ্ন

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে শেড নির্মাণ, শৌচাগার, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, বিভিন্ন অবকাঠামো উন্নয়ন এবং ত্রাণসামগ্রী ...

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি উখিয়ার সন্তান প্রফেসর ড. মোকতার আহমেদ

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. মোকতার আহমেদ। মহামান্য ...

দুর্ঘটনারোধে প্রশস্ত করা হচ্ছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দক্ষিণ অঞ্চলের কর্ণফুলী উপজেলা থেকে লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া অংশের অধিকাংশ স্থান ...