প্রকাশিত: ১৩/১০/২০১৯ ২:১৬ পিএম , আপডেট: ১৩/১০/২০১৯ ২:১৮ পিএম

সরওয়ার আজম মানিক::
সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন: রোহিঙ্গা ক্যাম্প নিয়ন্ত্রণ নয়, শুধুমাত্র কাঁটাতারের বেড়া নির্মাণ করে দেবে সেনাবাহিনী।

তিনি বলেন: কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য এখন পরিকল্পনা চলছে। সেটি শেষ হলেই এ বেড়া নির্মাণের কাজ খুব শীঘ্রই শুরু করবে সেনাবাহিনী।

রোববার দুপুরে কক্সবাজারের উখিয়ায় মেরিন ড্রাইভের নিদানিয়া এডি ফায়ারিং রেঞ্জ বাংলাদেশ সেনাবাহিনীতে সংযোজিত অরলিকন রাডার কন্ট্রোলড গানের পরীক্ষামূলক ফায়ারিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাপ্রধান।

তিনি বলেন: বর্তমান প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর উন্নয়নে সবসময় আন্তরিক। তার দিকনির্দেশনায় সেনাবাহিনীতে আধুনিকায়নের কাজ চলছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

রোহিঙ্গা ক্যাম্পে সম্প্রতি এক নারী সেনাবাহিনী সদস্যের ধর্ষণের শিকার হয়েছেন, গণমাধ্যমে প্রকাশিত এমন খবরের বিষয়ে সেনাপ্রধান বলেন: এ বিষয়ে একটি অভিযোগ এসেছে। সেই ব্যাপারে আমরা একজন ব্রিগেডিয়ারকে দিয়ে তদন্ত কমিটি গঠন করেছি। তদন্তে দোষী সাব্যস্ত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

রোববার সকাল ১০টায় সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ উখিয়ার ইনানীর নিদানিয়া হেলিপ্যাডে অবতরণ করেন। এরপর বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়নের ধারায় সংযোজিত অরলিকন রাডার কন্ট্রোল গানের পরীক্ষামূলক ফায়ারিং এডহক ৪৮ এয়ার ডিফেন্স রেজিমেন্ট আর্টিলারির ব্যবস্থাপনায় নিদানিয়া এডি ফায়ারিং প্রত্যক্ষ করেন।

আধুনিক প্রযুক্তি সম্বলিত বিশ্বখ্যাত অরলিকন রাডার কন্ট্রোল গান বাংলাদেশ সেনাবাহিনীর সরঞ্জামাদির তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় আকাশ প্রতিরক্ষার অংশ হিসেবে বিমান বিধ্বংসী অস্ত্র সংযোজনের ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতা আরো একধাপ এগিয়ে গেল বলে জানানো হয়।

এসময় কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সুত্র: চ্যানেলআই

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer