প্রকাশিত: ১২/১২/২০১৯ ৭:৩০ এএম

স্থানীয় জনগনের কথা মাথায় রেখেই রোহিঙ্গা ক্যাম্পে কাঁটাতারের ঘেরা দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। তাই রোহিঙ্গা ক্যাম্পে কাঁটাতারের বেড়া নির্মানে ক্যাম্পের ভেরতে থাকা স্থানীয়দের সমস্যা হবেনা বলে অাশ্বস্ত করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান চৌধুরী।

বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান চৌধুরীর উখিয়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ কথা বলেন।

নিকারুজ্জামান চৌধুরী আরো বলেন, রোহিঙ্গাদের চলাফেরা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্যই রোহিঙ্গা ক্যাম্পের চতুঃপার্শ্বে কাঁটাতারের বেড়া নির্মানের সিদ্ধান্ত নেয় সরকার। ইতিমধ্যে কাটাতারের বেড়া নির্মানে সেনাবাহিনী কাজ শুরু করে দিয়েছে। যেদিক দিকে কাটাতারের বেড়া নির্মান করলে স্থানীয়দের সুবিধা হবে সেটা মাথায় রেখে কাজ করছে সেনা সদস্যরা,তবুও যদি কারো কোন অভিযোগ থাকে। আমরা বসে ঠিক করে নেব। আশাকরি তেমন কোন সমস্যা হবে না।

সভায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন উখিয়া স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুল মান্নান, উখিয়া সহকারী কমিশনার ভূমি আমিমুল এহসান খান,উখিয়া থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম মজুমদার, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নেছা বেবী, উখিয়া প্রেসক্লাব সভাপতি সরওয়ার আলম শাহীন,পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী,জালিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী, রাজাপালং ইউনিয়নের সদস্য মৌলভী বখতিয়ার আহমদ।এ সময় সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...