উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ৩০/০১/২০২৩ ৭:৫৯ এএম , আপডেট: ৩০/০১/২০২৩ ৮:১৩ এএম

কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডারসহ পাঁচজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন, আরসা কমান্ডার ডা. রফিক (৫৪), সদস্য মোহাম্মদ রফিক (২০), নুরুল আমিন (৩৪), মোহাম্মদ রফিক (২১) খায়রুল আমিন (৩২)। তারা সবাই উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

রোববার রাত ১১টার দিকে তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজারের র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ১৫-এর অতিরিক্ত পুলিশ সুপার (সিনিয়র সহকারী পরিচালক) আবু সালাম চৌধুরী।

তিনি বলেন, ‘গভীর রাতে সন্ত্রাসীদের অবস্থানের খবরে এপিবিএন ও জেলা পুলিশসহ আমরা যৌথভাবে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান পরিচালনা করি। এতে বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠন ‘আরসা’র কমান্ডারসহ পাঁচ সদস্যকে আটক করা হয়। এর মধ্য গ্রেপ্তার ডা. রফিক আরসা সংগঠনের একটি গ্রুপের কমান্ডার। বাকিরা দলের চিকিৎসা ও ওষুধ সরবরাহ দায়িত্বে নিয়োজিত ছিল। তাদের বিরুদ্ধে হত্যা, মাদক ও পুলিশ লাঞ্ছিতসহ একাধিক মামলা রয়েছে। তাদের মামলা দিয়ে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...