প্রকাশিত: ২৪/০৩/২০২১ ১১:৩৪ এএম , আপডেট: ২৪/০৩/২০২১ ১১:৩৫ এএম

সুজাউদ্দিন রুবেল
রোহিঙ্গা ক্যাম্পে আগুন, দুর্ঘটনা নাকি নাশকতা তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। স্থানীয়দের দাবি, বাজার নিয়ন্ত্রণ, আধিপত্য বিস্তার ও ষড়যন্ত্র করে পরিকল্পিতভাবে আগুন লাগিয়েছে রোহিঙ্গারাই। তবে তদন্ত কমিটির মাধ্যমেই আগুনের প্রকৃত কারণ বেরিয়ে আসবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব।

উখিয়ার বালুখালীতে আগুনে বিরাণভূমি রোহিঙ্গা ক্যাম্পের বড় একটি অংশ পুড়ে গেছে। চারপাশে কেবলই আগুনে পোড়া ধ্বংসস্তূপ।
তবে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনার কারণ নিয়ে প্রশ্ন সবার। স্থানীয়রা জানান, ক্যাম্প ঘিরে রয়েছে বাজার নিয়ন্ত্রণ ও আধিপত্যের লড়াই। অগ্নিকাণ্ডে ঘরবাড়ি হারানোদের দাবি, এটি নিছক কোনো দুর্ঘটনা নয়; একটি পরিকল্পিত ঘটনা।

মঙ্গলবারই ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. অনোয়ার হোসেন জানিয়েছেন এটি নাশকতা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
আর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন মতে, আগামী ৩ দিনের মধ্যে গঠিত তদন্ত কমিটি অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধান করে বের করতে পারবে।
মঙ্গলবার (২৩ মার্চ) এক টুইটার বার্তায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আগুনের ঘটনায় ৮ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
শাহরিয়ার আলম জানান, কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে দুর্ঘটনায় কমিটিকে আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
সোমবার বিকেল ৩টার দিকে, উখিয়ার বালুখালী ৮ নম্বর ক্যাম্পে হঠাৎ আগুন লাগে। মুহূর্তেই তা চারদিকে ছড়িয়ে পড়ে নিহত হয় ১১ জন। এ ঘটনার পর আটক করা হয় ৮ রোহিঙ্গাকে। সুত্র: সময়টিভি

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...