প্রকাশিত: ০৩/০৬/২০২১ ৭:৫৯ পিএম , আপডেট: ০৩/০৬/২০২১ ৭:৫৯ পিএম

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অবৈধ বিদ্যুৎ সংযোগ দেয়ার অপরাধে এক ইউপি সদস্যসহ ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অপরাধে ইমাম উদ্দিন নামে এক ইলেকট্রিশিয়ানকে আটক করা হয়।

জানা গেছে, বৃহস্পতিবার (৩ জুন) কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি উখিয়া জোনাল অফিসের ডিজিএম গোলাম সারোয়ার মোর্শেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। যার মামলা নং- ০৭, তারিখ- ৩/৬/২০২১।

মামলায় অপরাপর আসামিরা হলেম- কুতুপালং এলাকার ইউপি সদস্য হেলাল উদ্দিন, একই এলাকার ইমাম উদ্দিন, জাহাঙ্গীর আলম, মো: জসিমসহ ৭জন। এতে হেলাল উদ্দিনকে সহায়তাকারি হিসেবে অভিযুক্ত করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

উখিয়া পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম গোলাম সারোয়ার মোর্শেদ বলেন, রোহিঙ্গা ক্যাম্প এলাকায় কয়েকজন বাংলাদেশি নাগরিক বৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে রোহিঙ্গাদের দোকানে ও ঝুপড়ি ঘরে অবৈধ বিদ্যুৎ সংযোগ দেয় টাকার বিনিময়ে। এই অপরাধে সহায়তাকারি হিসেবে সাত জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে৷

এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা উখিয়া থানার উপ-পরিদর্শক মো: মনির জানান, অবৈধ বিদ্যুৎ সংযোগ দেয়ার অপরাধে সাত জনের নামে মামলা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। উখিয়া থানার অফিসার ইনচার্জ আহাম্মদ সনজুর মোরশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সুত্র: সিটিজিপ্রতিদিন

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer