ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮/০১/২০২৫ ১:৪১ পিএম

রোহিঙ্গা ক্যাম্পে অপহরণ চক্রের মূলহোতা তোহা গ্রেপ্তার
কক্সবাজারের টেকনাফ জাদিমুড়া শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের দুর্ধর্ষ ডাকাত ও অপহরণ চক্রের মূলহোতা তোহা গ্রুপের প্রধান মোহাম্মদ তোহাকে (২৫) গ্রেপ্তার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)।

সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের শালবাগান ২৬ নং রোহিঙ্গা ক্যাম্পের বসতবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়ে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ ব্যাটালিয়ন এপিবিএন’র অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. কাউছার সিকদার। তিনি বলেন, ‘গোপন সংবাদে জানতে পারি তোহা তার বসতবাড়িতে অবস্থান করছে- এমন সংবাদে একটি বিশেষ টিম নিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।’

তিনি বলেন,‘তোহা ২৭ নং জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের শরণার্থী রফিক হত্যা মামলার ২নং আসামি। তার বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় পাঁচটি মামলা রয়েছে।’

‘মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে’—বলেন ১৬ ব্যাটালিয়ন এপিবিএন’র এই কর্মকর্তা

পাঠকের মতামত

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...