উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৯/১২/২০২২ ১:১৫ পিএম , আপডেট: ২৯/১২/২০২২ ২:০৬ পিএম

কক্সবাজারের টেকনাফ হোয়াইক্যং ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যাচ্ছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে টেকনাফ হোয়াইক্যং চাকমারকুল ২১নং ক্যাম্পে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুনের তীব্রতা বেশি বলে জানিয়েছেন স্থানীয়রা।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মোহাম্মদ রোকন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এনজিও সংস্থা ব্র্যাকের একটি অফিসে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আমাদের লোকজন কাজ করতে শুরু করে। পরে স্থানীয়দের সহায়তায় আধাঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় ব্র্যাক অফিসের গুরুত্বপূর্ণ কিছু জিনিসের ক্ষয়ক্ষতি হয়েছে।

ক্যাম্পের বাসিন্দা মো. সাইফুল জানান, ব্র্যাকের অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাতাস থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়েছে। আমরা সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে আনি। তবে আগুনের অনেক তীব্রতা ছিল। ব্র্যাকের অফিস থেকে ঘরের দূরত্ব থাকায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ আনোয়ারী বলেন, শুধু একটি ব্র্যাকের রানিং সেন্টারে আগুন লেগেছিল। তবে এখন নিয়ন্ত্রণে আছে।

পাঠকের মতামত

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...