প্রকাশিত: ১৭/০৭/২০১৮ ৪:১২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৩৭ এএম

ডেস্ক রিপোর্ট- কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে বেড়েই চলেছে শিশু জন্মের হার। প্রতি মাসে প্রায় দু’হাজার করে— ১০ মাসে জন্ম নিয়েছে ১৮ হাজারের বেশি শিশু। বর্তমানে আরো ২৫ থেকে ৩০ হাজার অন্ত:সত্ত্বা নারী রয়েছে উখিয়া এবং টেকনাফের বিভিন্ন ক্যাম্পে। স্বাস্থ্য বিভাগ বলছে-৭০ শতাংশ শিশু ক্যাম্পের ভেতরে প্রসব হওয়ায় মা ও নবজাতকরা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। তবে অন্ত:সত্ত্বা ও প্রসব পরবর্তী নারীর চিকিৎসা এবং নবজাতক শিশুদের পরিচর্যায় সরকারের পাশাপাশি কাজ করছে বিভিন্ন সংস্থা।

মিয়ানমার সেনাদের বর্বরতা থেকে প্রাণে বাঁচতে গত ১০ মাসে কক্সবাজারের ক্যাম্পগুলোতে আশ্রয় নিয়েছে সাত লাখেরও বেশি রোহিঙ্গা। এর আগে আসা পাঁচ লাখসহ প্রায় ১২ লাখ রোহিঙ্গা নিয়ে হিমশিম খাচ্ছে বাংলাদেশ। তার উপর ক্যাম্পে প্রতি মাসে আরো দু’হাজার করে শিশু জন্ম নেয়ার খবর নতুন ভাবনায় ফেলেছে সংশ্লিষ্টদের।

রোহিঙ্গাদের স্বাস্থ্য সুরক্ষায় সরকারের পাশাপাশি কাজ করছে দেশি-বিদেশি বিভিন্ন এনজিও সংস্থা। ক্যাম্পে থাকা নারী ও শিশুরা সবচেয়ে ঝুঁকিপুর্ণ অবস্থায় রয়েছে বলে জানান, বিশেষজ্ঞরা। সন্তান জন্ম দেয়ার অপেক্ষায় আছে ২৫ থেকে ৩০ হাজার অন্ত:সত্ত্বা রোহিঙ্গা নারী। তবে, তাদের পরিচর্যার ব্যবস্থা রয়েছে বলে জানান, কক্সবাজারের সিভিল সার্জন। অনিশ্চিত জীবনের গল্পের মাঝে জন্ম নেয়া এসব শিশুদের ভবিষ্যত কি হবে– তা নিয়ে সংশয় জানিয়েছে সংশ্লিষ্টরা।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer