উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৭/০১/২০২৩ ৮:০২ এএম

চারদিনের সফরে আজ শনিবার (৭ জানুয়ারি) ঢাকা আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা (বিশেষ সহকারী) এবং হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের দক্ষিণ এশিয়াবিষয়ক সিনিয়র ডিরেক্টর রিয়ার অ্যাডমিরাল আইলিন লাউবাচার।

রিয়ার অ্যাডমিরাল আইলিন লাউবাচারের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিষয়ক উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলও বাংলাদেশ সফর করবে। তারা সফর শেষে ১০ জানুয়ারি শ্রীলঙ্কার পথে রওনা হবেন বলে জানা গেছে।

জানা গেছে, জো বাইডেনের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা আইলিন লাউবাচার ঢাকা সফরের প্রথম দিনে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। ঢাকায় ফিরে তারা পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা পর্যায়ে বৈঠক করবেন। এ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গেও বৈঠক করবেন বাইডেনের উপদেষ্টা।

মার্কিন পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু সফরকালে সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক ছাড়াও রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।

কূটনৈতিক সূত্র বলছে, বাইডেন প্রশাসনের দায়িত্বে থাকা উভয় নীতি নির্ধারকের সঙ্গে বৈঠকে মানবাধিকার, গণতন্ত্র, অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পাশাপাশি শ্রম অধিকার, দরপত্র প্রতিযোগিতায় লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির বিষয়গুলো আলোচনা হবে।

এ ছাড়া র‌্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহার, জিএসপি পুনর্বহাল, শান্তিরক্ষা ও প্রতিষ্ঠা, প্রতিরক্ষা, জলবায়ু, রোহিঙ্গা উস্যুতে বিশেষ গুরুত্ব দেবে ঢাকা।

মার্কিন প্রেসিডেন্টের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা রিয়ার অ্যাডমিরাল লাউবাচার বহু বছর ধরে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বিদ্যমান মার্কিন নৌ-ঘাঁটি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট যুক্তরাষ্ট্রের স্বার্থের বিষয়াদি দেখভাল করেন। দিল্লির মার্কিন দূতাবাসে ডিফেন্স অ্যাটাশে হিসেবে কাজ করেছেন তিনি।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...