ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪/০৩/২০২৫ ২:২০ পিএম

রোহিঙ্গা ইস্যু নিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার রাজনীতি করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে তিনি এ অভিযোগ করেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, ড. মুহাম্মদ ইউনূস সাহেব জাতিসংঘের মহাসচিবকে নিয়ে আপনি কক্সবাজার গিয়েছেন। জাতিসংঘের মহাসচিবকে আপনি বলে দেবেন শেখ হাসিনা এই রোহিঙ্গা নিয়ে রাজনীতি করে টাকা কামিয়েছেন, টাকা। মন খুলে জাতিসংঘের মহাসচিবকে সব কিছু বলে দেন।
তিনি বলেন, আজো কেনো ছিনতাই হয়? আজো কেন সচিবালয় আগুন লাগে? আজো কেন আছিয়া ধর্ষিত হয়? প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সাহেব খোঁজ নিয়ে দেখুন এরা কারা? যাদের কাছে অবৈধ টাকা আছে, যারা এখনো অর্থ দিয়ে এসব অঘটন করাচ্ছে। এদের বিরুদ্ধে আপনাকে (অধ্যাপক মুহাম্মদ ইউনূস) লড়াই করতে হবে। এই লড়াইয়ে আপনি টিকবেন, এই লড়াইয়ে আপনার সঙ্গে আমরা আছি।

আয়োজক সংগঠনের আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব মোফাজ্জল হোসেন হৃদয়ের সঞ্চালনায় সমাবেশে জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, নির্বাহী কমিটির সদস্য আকম মোজাম্মেল, শাহ মো. নেছারুল হক প্রমুখ বক্তব্য রাখেন।

পাঠকের মতামত

মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটারে বসছে কাঁটাতারের বেড়া

মাদক চোরাচালান ও পাচার পুরোপুরি রোধ করতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ১০৮ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণসহ ...

বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগ চান স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ও সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ...

প্রতিরক্ষা, বাণিজ্য ও রোহিঙ্গা ইস্যুতে তারেক রহমান-এরদোয়ান বৈঠক

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১০ ...

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা মন্ত্রীর বৈঠক: রোহিঙ্গা সংকট ও অর্থনৈতিক করিডর নিয়ে আলোচনা

চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের ...