প্রকাশিত: ২৮/১০/২০১৮ ৭:৪৫ এএম

ampঢাকা: রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার এখন অনেকটাই বৈশ্বিক চাপে আছেন বলে আলাপকালে জানিয়েছেন ঢাকার কর্মকর্তারা। এই চাপ রোহিঙ্গা প্রত্যাবাসনে নেপিডোকে আন্তরিক হতে বাধ্য করবে বলে আশা করছে ঢাকা।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানা গেছে, রোহিঙ্গা সংকট দূর করতে দুদেশের গঠন করা যৌথ ওয়ার্কিং কমিটির তৃতীয় বৈঠক আগামী ৩০ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হবে। বৈঠকে যোগ দিতে পররাষ্ট্র সচিব মিন্ট থোয়ে’র নেতৃত্বে মিয়ানমারের প্রতিনিধি দল এর আগেই ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। মিয়ানমারের প্রতিনিধি দল কক্সবাজারের একাধিক রোহিঙ্গা শিবিরও পরিদর্শন করবেন। ওই বৈঠকে ঢাকার পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক।

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জানান, ‘রোহিঙ্গা ইস্যুতে ফলপ্রসু অগ্রগতি হয়েছে। ৮ হাজার রোহিঙ্গার পরিবার ভিত্তিক যাচাই-বাছাই শেষ হয়েছে। এই ৮ হাজার রোহিঙ্গা দিয়ে খুব শিগগিরই শুরু হচ্ছে প্রথম ব্যাচের প্রত্যাবাসন।’

কূটনৈতিক সূত্রগুলো বলছে, রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার এখন আগের থেকে অনেক বেশি বৈশ্বিক চাপে রয়েছে। এই চাপের মধ্যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ৮ হাজার রোহিঙ্গার প্রত্যাবাসনের কথা বলে মিয়ানমারের চাপ আরও বাড়িয়ে দিয়েছে। প্রকৃতপক্ষে এখনই প্রত্যাবাসন শুরুর কোনো আলামত দেখা যাচ্ছে না। তবে এই চাপ মিয়ানমারকে প্রত্যাবাসনের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টিতে বাধ্য করবে।

রোহিঙ্গা নাগরিকদের তথ্য যাচাই-বাছাই করার সঙ্গে যুক্ত এমন একাধিক কর্মকর্তা সারাবাংলাকে জানিয়েছে, প্রত্যাবাসনের জন্য এখন পর্যন্ত ঢাকা থেকে নেপিডোকে ৮ হাজারের বেশি কিছু রোহিঙ্গা’র তালিকা দেওয়া হয়েছে। যার মধ্যে ৪ হাজারের কিছু বেশি রোহিঙ্গার তথ্য যাচাই-বাছাই করে তাদের ফেরত নিতে সম্মতি জানিয়েছে মিয়ানমার। এ ছাড়া জাতিসংঘের সহায়তা নিয়ে কমবেশি ২০ হাজার রোহিঙ্গার পরিবার ভিত্তিক তথ্য নিবন্ধনের কাজ শেষ করেছে বাংলাদেশ।

এদিকে, চলমান অক্টোবরে রোহিঙ্গা ইস্যুতে ঢাকা-নেপিডো বৈঠকের আগে মিয়ানমারের ওপর বৈশ্বিক চাপ বাড়ার একাধিক ঘটনা দেখা গেছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ৯টি সদস্য রাষ্ট্র আন্তর্জাতিক অপরাধ আদালতে মিয়ানমারের বিচার দাবি করেছে। ইউরোপীয় ইউনিয়ন মিয়ানমারের ওপর নতুন করে বাণিজ্য অবরোধের ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা এবং যুক্তরাজ্যও নতুন করে মিয়ানমারের ওপর নিষেধ্বাজ্ঞার ঘোষণা দিয়েছে। অন্যদিকে, সিঙ্গাপুর এবং থাইল্যান্ডও এই ইস্যুতে মিয়ানমারকে চাপ দেওয়ার কথা বলেছে।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর বৈশ্বিক চাপ বাড়ার কারণে অবশেষে সামনে এসেছে চীন। এই সংকট দূর করতে দুই দেশের সঙ্গে তৃতীয় পক্ষ হিসেবে চীন কাজ করার কথা জানিয়েছে। নিজেদের অর্থনীতি ভিত্তিক একাধিক প্রকল্প মিয়ানমারে বাস্তবায়ন করার কারণে চীন এতোদিন ভিন্ন কথা বললেও এবার রোহিঙ্গা সংকট সমাধানের জন্য বেইজিং-ঢাকা-নেপিডো বৈঠকের কথা জানিয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জানান, ‘রোহিঙ্গা ইস্যু সমাধানে কাজ করছে চীন। বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে ঢাকা-নেপিডোর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সামনে আরও অগ্রগতি হবে।’

সারাবাংলা/

পাঠকের মতামত

মিয়ানমারের রাষ্ট্রদূতের বৈঠক দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে আজ রবিবার (২ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ...

এনসিপির গাড়িতে আবারও হামলা

এবার সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িতে হয়েছে হামলা। আজ বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে ...

মিয়ানমারের সম্মতি: ফিরছে ৩ লাখ রোহিঙ্গা, মালয়েশিয়া থেকেও ৫ হাজার

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থার মধ্যে নতুন এক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মালয়েশিয়ার ...

টেকনাফের একরামুল হত্যা : সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তৎকালীন র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট ...

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...
Single Page Footer