উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১/০৯/২০২২ ৭:৩৭ এএম

রোহিঙ্গা ইস্যু মিয়ানমারের নিজেদের তৈরি করা সমস্যা। যার জন্য এখন ভুগছে বাংলাদেশ। আগামীতে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সবগুলো দেশকেই ভুগতে হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত তিন দেশের রাষ্ট্রদূত।

মিয়ানমারে রাখাইনদের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেমিনারে এ নিয়ে শঙ্কার কথা জানান তারা।

ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন বলেন, সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে এরইমধ্যে মিয়ানমারে অর্থায়ন কমিয়ে আনছে যুক্তরাজ্য। তার সঙ্গে সংহতি প্রকাশ করেন মালোয়েশিয়ার হাইকমিশনার হাযনা হাশিম।

সম্প্রতি বাংলাদেশের সীমান্তে আরাকান আর্মির মর্টারশেল নিক্ষেপের বিষয়টি নজরে আনেন জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। বলেন, বাংলাদেশের পাশাপাশি অন্যান্য দেশগুলো এ ইস্যুতে এখনই শক্ত অবস্থানে না গেলে ভুগতে হবে সবাইকে।
সেন্টার ফর ইন্দো-প্যাসিফিক অ্যাফেয়ার্স আয়োজিত সেমিনারে রোহিঙ্গাদের নিয়ে বাংলাদেশের নিরাপত্তা সংকটের কথা তুলে ধরেন নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।

পাঠকের মতামত

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...