প্রকাশিত: ০১/০৮/২০১৮ ৬:৪৪ পিএম , আপডেট: ১৬/০৮/২০১৮ ১১:৫৩ পিএম

উখিয়া নিউজ ডটকম::
রোহিঙ্গা আশ্রয় কেন্দ্রগুলোতে পরিচালিত কার্যক্রমে তদারকি বাড়ানোর পরামর্শ দিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে এ পরামর্শ দেয়া হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. মোজাম্মেল হোসেন। বৈঠকে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, কমিটির সদস্য মনোরঞ্জন শীল গোপাল, আয়েশা ফেরদাউস, শেখ হাফিজুর রহমান, মো. আব্দুল মতিন ও বেগম লুৎফা তাহের এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা যায়, বৈঠকে বর্তমানে রোহিঙ্গা আশ্রয় কেন্দ্রসমূহে চলমান সমাজসেবার কার্যক্রম ও সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এসময় রোহিঙ্গা আশ্রয় কেন্দ্রগুলোতে পরিচালিত কার্যক্রমে তদারকি বাড়ানোর পরামর্শ দেওয়া হয়।

এছাড়াও বৈঠকে প্রান্তিক মানুষের দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে প্রদত্ত ক্ষুদ্র ঋণের উপর আরোপিত সাভির্স চার্জ কমানোর সুপারিশ করা হয়। কমিটির বৈঠকে পল্লী সমাজসেবা কর্যক্রমের অগ্রগতি, ঋণ বিতরণ, অনাদায়ী অর্থের পরিমাণ সম্পর্কে বিস্তারিত আলোচনা শেষে এই সুপারিশ করা হয়।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer