প্রকাশিত: ১৯/০৭/২০১৯ ৯:৩৮ এএম

দক্ষিণ কেরানীগঞ্জ র‍্যাব-১০ এর একটি বিশেষ অভিযানে দু’জন রোহিঙ্গাসহ মানব পাচারকারী চক্রের ১৩ সদস্যকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার (১৮ জুলাই) দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় র‍্যাব-১০ এর একটি বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।
অভিযানে শেষে বিষয়ে র‍্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ আশরাফুল হক বলেন, ভুয়া কাগজপত্র, ভিসা ও পাসপোর্ট তৈরি করে বাংলাদেশি নাগরিক পরিচয়ে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের বিভিন্ন দেশে পাঠানোর চেষ্টাকারী একটি চক্রের ১১ সদস্যকে আটক করা হয়েছে। আমাদের অভিযান এখনও চলমান দক্ষিণ কেরানীগঞ্জের হাজী নূর হোসেন বেপারি ঘাট এলাকায়। অভিযানে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি এই চক্রটি রোহিঙ্গাদের কাছ থেকে টাকা নিয়ে তাদের জাল কাগজপত্র, ভিসা ও পাসপোর্ট তৈরি করে বাংলাদেশি নাগরিক পরিচয়ে দিয়ে মালয়েশিয়া ও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে পাঠাত।

তিনি বলেন, অভিযানে ২ জন রোহিঙ্গাকেও আটক করা হয়েছে। তারা এই চক্রের মাধ্যমে নকল পাসপোর্ট বানিয়ে বিদেশে যেতে চেয়েছিল। অভিযানে ২৫১টি পাসপোর্ট উদ্ধার করা হয়। এছাড়া পাচারকারী চক্রের সঙ্গে পাসপোর্ট অফিসের কেউ অথবা ইমিগ্রেশনের কেউ জড়িত আছে কিনা তাও তদন্ত করে দেখা হবে।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer