প্রকাশিত: ০২/০৬/২০১৯ ১০:০৬ এএম

ডেস্ক রিপোর্ট::
পবিত্র রমজানের শবে কদরের দিনেই রোহিঙ্গার ছুরিকাঘাতে মোঃ আবু তাহলে প্রকাশ আবু (৬৫) নামের বাংলাদেশী বৃদ্ধ নিহত হয়েছে।
শনিবার (১ জুন) সন্ধ্যায় রামু উপজেলায় কচ্চপিয়া ইউনিয়নের তুলাতলী গ্রামে এই ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি ওই এলাকার মৃত আলী হোসেনের ছেলে।
ঘাতক রোহিঙ্গার নাম মনির আহাম্মদ (৩০)। ওই এলাকায় আশ্রিত রোহিঙ্গা গুরা মিয়ার ছেলে। এ ঘটনায় নিহতের জামাতা আব্দুল খালেকের ছেলে জয়নাল আবেদীন আহত হয়েছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানিয়েছে, একটি কুকুরের বিষয়কে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে ঝগড়া হয়।
এক পর্যায়ে রোহিঙ্গা যুবক মনির আহাম্মদ ধারালো ছুরা দিয়ে বৃদ্ধা আবুর পেটে আঘাত করে। তাতে সে মারাত্মক আহত হয়।
ঘটনাস্থল থেকে লোকজন তাকে দ্রুত নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে।
গর্জনিয়া ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
ঘাতক রোহিঙ্গা পরিবার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি তুলেছে এলাকাবাসী।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer